ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০০:০১আপডেট : ১০ জুন ২০২৬, ০০:০১

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রিয় দলের খেলা দেখার স্বপ্ন বুকে নিয়েই পতাকা টাঙাতে উঠেছিলেন তিনি। কিন্তু খেলা শুরুর আগেই নির্মম মৃত্যুর কাছে হার মানতে হয়। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ফয়সাল সদর উপজেলার ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝোড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, ‘ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ফয়সাল পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। পতাকা টাঙানোর সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের (১১ হাজার ভোল্ট) লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।’

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এখনও লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অস্বাভাবিক কোনও কিছু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
সর্বশেষ খবর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা