আসামি ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য

সাভার (ঢাকা) প্রতিনিধি 
১০ জুন ২০২৬, ০২:১৪আপডেট : ১০ জুন ২০২৬, ০২:১৪

ঢাকার সাভারে মাদক মামলার পরোয়ানা ভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই পুলিশ সদস্য হলেন, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

আহত এসএম শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে তিনি এবং এএসআই মশিউর রহমান বক্তারপুর এলাকায় যান। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুলকে গ্রেফতার করেন। এরপর হাতকড়া পরাতে গেলে রফিকুলসহ সাত-আট জন লোক লাঠি নিয়ে তাদের দুজনকে মারধর করেন। একপর্যায়ে আরও কয়েকজন মিলে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের মারধর করে রফিকুলকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে দুজন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
সর্বশেষ খবর
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা