একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ২১:৫৫ আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:০৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক। তিনি বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যেকোনো একটি লাইন সচল হলেই যোগাযোগ পুনরায় চালু হবে। এখনও উদ্ধারকারী ট্রেন আসেনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের হাসানপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। একই এলাকায় ইঞ্জিন বিকল হয়েছে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের। এতে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ। 

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, সন্ধা সাড়ে ৭টায় হাসানপুর স্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয় সোনার বাংলা এক্সপ্রেসের। রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস অন্য লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আসলেও আবার চালু হবে রেল যোগাযোগ।’

এদিকে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় লাকসাম ও কুমিল্লা স্টেশনে আটকে পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী। 

/এএম/ 
সম্পর্কিত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক