নূর হোসেনকে আদালতে আনা হলেও হয়নি সাক্ষী শুনানি

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
১৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৭

নূর হোসেনকে আদালতে আনা হলেও হয়নি সাক্ষী শুনানি

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে করা আরও ৮টি মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ এপ্রিল ধার্য করা হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন্নাহার এর  আদালতে নূর হোসেনকে হাজির করা হয়। ওই ৮ মামলার সাক্ষী শুনানি ও হাজিরার দিন ধার্য্য ছিল বুধবার (১৩ এপ্রিল)। নূর হোসেনকে আদালতে হাজির করা হলেও বিচারক ছুটিতে থাকায় সাক্ষী শুনানি হয়নি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজীর ৮টি মামলার মধ্যে ৩টি মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়াও অপর ৫টি মামলার নিয়মিত হাজিরা ছিল। বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলেও বিচারক ছুটিতে থাকায় সাক্ষী শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ২৭ এপ্রিল পরবর্তী ধার্য তারিখে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।  

গত বছরের ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর ১৩ নভেম্বর সাত খুনের দু’টি মামলাসহ ১১ টি মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়। ১১টি মামলার মধ্যে সাত খুনের দু’টি মামলা, চাঁদাবাজীর তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো রয়েছে। তবে এর মধ্যে চাঁদাবাজির দু’টি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদি।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের