চেয়ারম্যানের স্ত্রীর তিন বছর কারাদণ্ড, ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুর প্রতিনিধি 
২৩ জুলাই ২০২৬, ১১:৪৯আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১১:৪৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইসরাত জাহান (দিপা) নামে এক নারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত। ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

বুধবার ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী। 

আদালতের রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুদক কর্তৃক ২০২০ সালের ৩০ নভেম্বর দায়েরকৃত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন। 

তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ওই অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন।

রায়ের পর আসামি জামিনে থাকায় তাকে সাজা পরোয়ানামূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, আসামির পূর্বে হাজতবাসের সময় (যদি থাকে) প্রদত্ত সাজা থেকে সমন্বয় করা হবে। 

এদিকে আদালত আসামির জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। 

রায়ের অনুলিপি ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। 

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন
বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী 
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের