রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৩০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৩০

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ না ছাড়া পর্যন্ত তুরস্ক এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যোগ দেওয়ার আইনি শর্ত পূরণ করতে পারছে না বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের হাতে আসা ২২ জুলাইয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লেখা ওই চিঠিতে বলা হয়, সিএএটিএসএ ও ২০২০ সালের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের আলোকেও তুরস্কের ক্ষেত্রে মার্কিন নীতি অপরিবর্তিত রয়েছে। কর্মসূচিতে ফিরতে হলে তুরস্কের কাছে এস-৪০০ ব্যবস্থা বা এর সম্পর্কিত সরঞ্জাম থাকা চলবে না এবং তা পুনরায় না কেনার নিশ্চয়তা দিতে হবে। তবে তুরস্ক এখনও এসব শর্ত পূরণ করেনি।

অবশ্য চিঠিতে ওয়াশিংটন ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্ককে যৌথ নিরাপত্তা স্বার্থ ও সুষম বাণিজ্যের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান-আমেনিয়া আলোচনা এবং বিশেষ করে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসকে রাজি করিয়ে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে তুরস্কের কেন্দ্রীয় ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়াসহ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও আইএসবিরোধী অভিযানে আঙ্কারার অবদানের কথা উল্লেখ করা হয়।

তবে তুরস্কে হামাস-সংশ্লিষ্ট অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন ও অনিবন্ধিত এক্সচেঞ্জ হাউস নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনও রয়ে গেছে এবং সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএ/
সম্পর্কিত
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
সর্বশেষ খবর
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে