ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে গরম রড দিয়ে ছ্যাঁকা এবং পিটিয়ে আহত করার কথা অস্বীকার করেছেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম। রবিবার (২৬ জুলাই) শ্রীপুরের এমসি বাজার এলাকার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সেই সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন।

লিখিত বক্তব্য শ্রমিক দল নেতা শরীফুল ইসলাম বলেন, উপজেলার তেলিহাটী ইউনিয়নের দেওচালা গ্রামের ব্যবসায়ী সজীব মিয়া আহতের ঘটনায় আমাকে জড়িয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদের একজন প্রার্থী। একটি কুচক্রী ও কতিপয় স্বার্থান্বেষী মহল আমার সামাজিক, রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য দিয়েছে।

তিনি আরও বলেন, সজীব মিয়াকে মারধরের ঘটনায় আমি জড়িত নই। আমি বা আমার রাজনৈতিক সহযোগীরা সজীব মিয়াকে মারধরের ঘটনায় কখনই জড়িত ছিলেন না। এ ধরনের মিথ্যা প্রচার আমার দীর্ঘদিনের রাজনীতি, অর্জিত সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুণ্ণ করেছে। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শরীফুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি বৈষম্যবিরোধী মামলার একজন চিহ্নিত আসামি হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় উত্তেজিত জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সজীব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি মামলার আসামি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মারধরের ঘটনায় সজীবের মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে চাঁদা দাবির কথা উল্লেখ করেছেন। চাঁদা দাবি ও মারধরের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

এর আগে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে গরম রড দিয়ে ছ্যাঁকা এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে ওই নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতের শিকার ব্যবসায়ীর নাম সজীব মিয়া (৩০)। তিনি ফার্নিচার ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায়ী। এ ঘটনায় তার মা খালেদা আক্তার গত শুক্রবার (২৪ জুলাই) শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে শরীফুল ইসলাম (৪৩), মুন্না (৩০), আনোয়ার হোসেন (৩৫), কামরুল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।

ভুক্তভোগী সজীব মিয়া উপজেলার টেপিরবাড়ী গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।

থানায় দেওয়া অভিযোগে মা খালেদা আক্তার উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শরীফুল ও তার সহযোগীরা সজীব মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে সজীবের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন শরীফুল। চাঁদা দিতে অস্বীকার করায় সজীবকে রড, বাঁশের লাঠি দিয়ে মারপিট করেন শরীফুল ও তার সহযোগীরা। এরপর জোরপূর্বক প্রাইভেটকারে করে তাকে তুলে নিয়ে যান তারা।

অভিযোগে আরও বলা হয়, পরে তাকে শরীফুলের বাড়ির নিচতলার একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে গ্যাসের চুলায় লোহার রড গরম করে দুই পা ও বাম হাতে ছ্যাঁকা দেওয়া হয়। এ ছাড়া গরম রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং গুরুতর জখম হন। একপর্যায়ে সজীব অচেতন হয়ে পড়েন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে সজীবকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শরীফুল, তার গাড়িচালক মুন্না, আনোয়ার হোসেন ও সুজন মিয়াসহ চার জনের নাম উলে­খ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে শরীফুলের নেতৃত্বে হামলার কথা উলে­খ করা হয়।

/এএম/এম/

/এএম/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি