খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত

খুলনা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৩:২২আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:২২

খুলনা মহানগরীতে পৃথক ঘটনায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে আরেক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা থানার রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে ইমন শেখ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ইমনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয়রা বিকালে রেলস্টেশনের পাশের একটি ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

অপরদিকে, দুপুরে নগরীর লবণচরা থানার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আরিফ আরও দুই যুবকের সঙ্গে ইকোপার্কের পাশে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বুকের ডান পাশে লাগে। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে একাধিক কোপ দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতের ভাই সজীব সিকদার অভিযোগ করে বলেন, আগে এমন প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হামলার ঘটনা এতটা ছিল না। বর্তমানে সহিংসতা বেড়েছে বলে তারা উদ্বিগ্ন।

লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আরিফ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এম/
সম্পর্কিত
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, নেপথ্যে শাহাদাত বাহিনী 
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
সর্বশেষ খবর
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি