জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১৮:০৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:০৭

শিক্ষার্থীদের দীর্ঘ ৭৮ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম। তার পদত্যাগপত্র গ্রহণ করে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

গত ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ১৬ মে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। আজ পর্যন্ত টানা ৭৮ দিন ধরে নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের দায়িত্বকালেই ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটলেও তিনি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। তাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রক্টর অফিসের তালা খুলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের অনুরোধের প্রেক্ষিতে তাকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে অধ্যাপক অধ্যাপক মো. জাকির হোসেনকে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ পদ-সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

/এএম/ 
সম্পর্কিত
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ