গাজীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১ এবং র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল। শনিবার (১ আগস্ট) বিকাল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভিকটিম শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুর কাশিমপুরে সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় থাকে। তার মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার দিন গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে তার আপন খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল।
ঘটনার পরপরই অভিযুক্ত রাশেদুল এলাকা থেকে পালিয়ে যায়। শিশুটির মা কাশিমপুর থানায় থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
র্যাবরে এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আসামিকে গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে শনিবার গ্রেফতার হয়।
গ্রেফতার রাশেদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।









