ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

গাজীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া কামরুন্নাহার মনিসহ আট জন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তারা মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয়।’

মুক্তিপ্রাপ্তরা হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি। এ সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার সাত বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও বের হয়।

মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। এ সময় মুক্তিপ্রাপ্তরা তাদের আত্মীয়স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশে রওনা হন বলে পরিবার সূত্রে জানা যায়।

নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চার জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন নুসরাতের মা শিরীন আক্তার। পরে সিরাজ উদদৌলাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় হত্যা মামলা করেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
বন্যায় ডুবেছে স্কুল ও বাড়ি, সাহসী শিশুরা ক্লাস করছে নৌকায়
বন্যায় ডুবেছে স্কুল ও বাড়ি, সাহসী শিশুরা ক্লাস করছে নৌকায়
মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি
মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান