মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় মনিয়ারা বেগম (৪৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের পূর্ব মাকাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিয়ারা বেগম ওই গ্রামের হাওলাদার বাড়ির মহিউদ্দিন হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, পূর্ব মাকাহাটি গ্রামের শিকদার বাড়ির বাচ্চু শিকদারের ছেলে আবু কালাম ও হাওলাদার বাড়ির সাহাবুদ্দিনের ছেলে রিয়াদের ঝগড়া বাধে। এ সময় ঝগড়া থামাতে গেলে আবু কালামের গুলিতে গুরুতর আহত হন মনিয়ারা বেগম। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই হারুন বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়তে পারেন: শফিক রেহমানকে হত্যার আশঙ্কা নজরুল ইসলামের
/বিটি/টিএন/








