শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এক তরুণ আটক

শরীয়তপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১

শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা–শরীয়তপুর সড়কের পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুলিশ বক্সের দিকে যায়।

মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মো. সায়েম (১৮) নামের এক তরুণকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি শরীয়তপুর সদর উপজেলার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।

মিছিলটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কয়েকজন মুখে মাস্ক ও মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলে অংশ নিয়েছেন। তাদের কয়েকজনের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতে শোনা যায়।

মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘জুমার নামাজের পর, যখন শহরে লোকজনের চলাচল কম ছিল; তখন কয়েকজন মিলে পুলিশ বক্সের দিকে মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এফআর/
সম্পর্কিত
ফেনীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ৬ জন আটক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
ডিবির অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ