তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। সবশেষ শুক্রবার রাত ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ। এ ঘটনায় ওই তিন ভাইবোনের বাবা হেলাল উদ্দিন এখনও নিখোঁজ আছেন। এ নিয়ে চার জনের মরদেহ উদ্ধার করা হলো।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ কাজ করছে। উদ্ধার তিন জন হলেন- সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)। তারা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া ঘটনার দিন রাশিদা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটে।

তবে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাইসহ বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে গেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। ট্রলারডুবির আগে মেঘনা নদীতে একটি বাল্কহেডের লোকজন ট্রলারটিকে সহযোগিতা করতে ডাকছিলেন, কিন্তু তাদের সহায়তা নেননি ট্রলারটির মাঝি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও দেখে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে নৌ পুলিশ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাবা হেলাল উদ্দিন এখনও নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে নদীতে অভিযান চলছে। এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিখোঁজ মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। আজ সকাল ৮টার দিকে তার দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।’

এদিকে ট্রলারডুবির আগে একটি বাল্কহেড থেকে ট্রলারের যাত্রীদের সহযোগিতার কথা বলা হয়েছিল এমন একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মেঘনা নদীতে ঝড়ের সময় একটি বাল্কহেডের ওপরে দাঁড়িয়ে এক ব্যক্তি দুর্ঘটনাকবলিত ট্রলারটির ভিডিও ধারণ করে বলছিলেন, ট্রলারে করে দুটি গরুসহ অনেক নারী-শিশু নদী পার হচ্ছে। আমি তাদের সহযোগিতা করার জন্য ডেকেছি। যাত্রীদের আমার বাল্কহেডে দেওয়ার কথা বারবার বলেছিলাম মাঝিকে। কিন্তু ট্রলারের মাঝি দিতে রাজি হয়নি, সে একটা বেয়াদব। তার কারণে আজ এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে উদ্ধারের জন্য অভিযান চলছে।’ 

ট্রলারডুবির কারণ হিসেবে তিনি বলেন, ‘ট্রলারটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হয়েছিল। সেটিতে ১৩ জন যাত্রী ও দুটি গরু এবং খাসি উঠানো হয়েছিল। ওই অবস্থায় নদী পার হওয়ার সময় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মাঝি আহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ঝড়ের সময় একটি বাল্কহেড সহযোগিতা করতে চাইলে ট্রলারের মাঝি তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে ট্রলার মাঝিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঝড়ের সময় বাল্কহেডটি অনেকটা দূরে ছিল। সহযোগিতার কথা তিনি শুনতে পাননি।’

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবে রাশিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পরিবারের চার জন নিখোঁজ হন। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ। তাদের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ আছেন।

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই দিন বিকালে কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে আসছিলেন ১৩ আত্মীয়স্বজন। মাঝিসহ ট্রলারটিতে ১৪ জন ছিলেন। ট্রলারটিতে দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কারখানার কাছে পৌঁছালে নদীতে ঝোড়ো বাতাস শুরু হয়। এতে নদীতে বড় ঢেউ সৃষ্টি হলে ট্রলারে পানি উঠতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কারখানার একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আট জনকে জীবিত উদ্ধার করে। আধাঘণ্টা পর নদী থেকে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও চার জন নিখোঁজ হন। পরে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ আছেন।

/এএম/ 
সম্পর্কিত
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
রাইডশেয়ারিং মোটরাসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ বিদেশি নাগরিক নিহত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে