এক নারীকে কেন্দ্র করে বিরোধ, যুবককে ২০ বার ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১৩:০১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি (৪১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তার শরীরে ১৫ থেকে ২০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আল-আমিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রনি সিদ্ধিরগঞ্জের পাইনাদি মিজমিজি এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। আটক আল-আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেরা মার্কেটের সামনে রনিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাতীয় পরিচয়পত্র দেখে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন রাকিবুল।

নারায়ণগঞ্জের এএসপি তারেক আল মেহেদী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল-আমিন রনিকে ছুরিকাঘাত করেন। রনির শরীরে ১৫ থেকে ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আল-আমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হত্যার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা জানান, রনির সঙ্গে আল-আমিনের আগে কোনও বিরোধ ছিল না। আল-আমিন সিমেন্টের স্ল্যাব তৈরির কাজ করেন। কিছুদিন আগে তার তৈরি একটি স্ল্যাবের ওপর এক নারী পা দেওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। এ নিয়ে ওই নারীর ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।

রবিবার সকালে ওই নারীকে দেখতে পেয়ে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আল-আমিন। এ সময় ওই নারীর আত্মীয় রনি এগিয়ে এলে তার সঙ্গে আল-আমিনের বিরোধ বাধে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রনিকে 

/আরএইচ/
সম্পর্কিত
জানালায় গ্রিল ছিল না, হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করলো পুলিশ
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ‘জাকির গ্রুপের’ চার সদস্য গ্রেফতার 
মোহাম্মদপুরে ‘জাকির গ্রুপের’ চার সদস্য গ্রেফতার 
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
জানালায় গ্রিল ছিল না, হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
জানালায় গ্রিল ছিল না, হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা