জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা

জাবি প্রতিনিধি 
০৩ অক্টোবর ২০২৬, ২০:৪২ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২০:৪২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্টাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে সুমাইয়া সুলতানা লিখেছেন, ‌‘দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি আমার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ আমাকে গভীরভাবে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’‎

তিনি আরও লিখেছেন, ‘এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়, বরং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক রাজনীতি থেকে সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবো।’

‎এ বিষয়ে জানতে চাইলে সুমাইয়া সুলতানা ছিয়া বলেন, ‘আমি আমার পোস্টে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছি। সমসাময়িক ক্যাম্পাস রাজনীতির কর্মকাণ্ড আমাকে ভাবিয়ে তুলেছে। তবে আমি বিএনপি তথা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অটল রয়েছি। আমি শুধু আমার পদ থেকে সরে দাঁড়িয়েছি।’‎

তিনি আরও বলেন, ‘আমি স্বেচ্ছায় রাজনীতিতে এসেছি। ক্যাম্পাসে ছাত্রদলের নারী কর্মীদের মধ্যে আমিও প্রথম দিকের একজন। তবে বর্তমানে আমার কাছে মনে হয়েছে, পদটি গুরুত্বপূর্ণ কোনও বিষয় নয়। আমি পদে না থেকেও একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি কেবল আমার পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

‎ছাত্রদল নেত্রীর পদত্যাগের ‎বিষয়ে শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।’

‎‎উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
সর্বশেষ খবর
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি