নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে ও অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।  

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. আউয়াল বলেন, ‘আমার এই অর্জন বাংলাদেশের অর্জন। বাকি দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুইটি সার্টিফিকেট পেয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের কোড নম্বর ০০১। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সাথে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ওতোপ্রতোভাবে জড়িত। এই ডংফাং স্কলারশিপ তারা ২০১৮ সাল থেকে নিয়মিত আয়োজন করে থাকে। বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করেছি। আমাকে সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’  

এসময় তিনি আরও বলেন, ‘আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সর্বদা পড়ালেখার জন্য উৎসাহ দিতেন। তাই আমার এই স্কলারশিপ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চাই। তিনি জীবন দিয়েছেন; তারপরও আপস করেন নাই। এখানেই অনন্য ছিলেন বেগম খালেদা জিয়া। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করি।’  

এসময় এই ছাত্রদল নেতাকে বরণ করে নিতে সহস্রাধিক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
নিজ সংগঠনের নেতার অভিযোগের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
সর্বশেষ খবর
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী