ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৬, ২১:১৮ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২১:১৮

রাজধানীর মুগদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ‘আইডিয়াল-৯০’ ও জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে মুগদা সালেক-নূর গার্ডেনে ঢাকা-৯ আসনের বিএনপির নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ব্যাংক কলোনি ও ওয়াসা রোড সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় ব্যাংক কলোনি ও ওয়াসা রোড সংলগ্ন মান্ডা খাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং ফগিং কার্যক্রমও চালানো হয়।

র‌্যালি শেষে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও মশকমুক্ত ঢাকা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় অন্যান্যদের মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস (ভেনাস), মুগদা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহমুদ আলম তারেক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তারা, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান দিপু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা, জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সভাপতি সৈয়দ সুলতান, মুগদা থানা বিএনপির নেতা এবং আইডিয়াল-৯০ ও জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র হোস্টেলের সুপার এবং বিসিএস স্পেশালিস্ট ডক্টরস ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
সর্বশেষ খবর
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন