আশুলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

সাভার প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৩

আশুলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২ আশুলিয়া থেকে অপহৃত মুন্নী নামের ৫ বছরের এক শিশুকে নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে নাটোরের সিংরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গত রবিবার রাতে শিশুটিকে আশুলিয়ার জিরানী এলাকা অপহরণ করা হয়েছিলো।

অপহৃতের বাবা জলিলের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসমাইল নামের এক পূর্ব পরিচিত পোশাক শ্রমিক গত রবিবার (১৭ এপ্রিল) রাতে আশুলিয়ার জিরানী এলাকায় তাদের বাড়িতে এসে কৌশলে তার ৫ বছরের মেয়েকে অপহরণ করে। অপহরণকারী এসময় ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মঙ্গলবার নাটোরের সিংরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী ইসমাইল ও আসলাম নামের দুইজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের