হেঁটে যাচ্ছিলেন বাজারে, পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বিএনপি নেতার 

মাদারীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম শহীদ (৫৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার বাশকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃর্জারচর চেয়ারম্যান কান্দি এলাকার মরহুম এনসান উদ্দিন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবচর পৌরসভার বরহামগঞ্জ কলেজ এলাকায় বাস করছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম শহীদ। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, শহিদ আমাদের দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নামাজ শেষে পায়ে হেঁটে পৌর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সকালে প্রথমে শিবচর পৌর বাস টার্মিনালে এবং পরে নিজ বাড়ি উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর চেয়ারম্যান কান্দিতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বব্যাংক-আইএমএফের বিরুদ্ধে ব্যাংককে বিক্ষোভ, কী চান নীতিনির্ধারণে স্বচ্ছতা চান আন্দোলনকারীরা
বিশ্বব্যাংক-আইএমএফের বিরুদ্ধে ব্যাংককে বিক্ষোভ, কী চান নীতিনির্ধারণে স্বচ্ছতা চান আন্দোলনকারীরা
মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
শহরের কোলাহল ছেড়ে শালবনের নিরিবিলিতে, গোপালপুরে ঘুরে আসুন একবার
শহরের কোলাহল ছেড়ে শালবনের নিরিবিলিতে, গোপালপুরে ঘুরে আসুন একবার
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা