বাবাকে হত্যার পর পলাতক, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে এসে ধরা

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩

প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে এসে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর থেকে আনোয়ার হোসেন পলাতক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয় লোকজন তাকে দেখতে পান। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে আনোয়ারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে আটকের পর আনোয়ার হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বাবা মরে নাই। কে বলেছে আমার বাবা মারা গেছে? আমি এখনো বিশ্বাস করি না, আমার বাবা মারা গেছে। আমি এখনো বাবার কবরও দেখি নাই। গত দুই দিন খুব কষ্টে আছিলাম। এলাকাতেই ছিলাম। আমার ছেলে ও মেয়েকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে বাড়ির আশপাশে ঘুরতেছিলাম। কামরুল পুলিশ নিয়ে ঘোরার কারণে আমি আমার ছেলে ও মেয়েকে দেখতে পারি না।

এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন, আগে তোমার বাবাকে দেখবা, না তোমার পোলা-মাইয়াকে দেখবা? জবাবে আনোয়ার বলেন, এই বেডার বাপে যদি নিজের দোষে মরে, আমার কী দোষ? আমার তো অপরাধ নাই। আমি কিজন্য পলাইয়া যাইয়াম? আমারে জেলে নিয়া মাইরালবো। আমারে জামিন দিতো না। আমারে কেউ জেল থেকে বাইর করতো না। আমার বাপ ছাড়া আমারে কেউ জেল থেকে বাইর করতো না। আমার বাপেরে তারা মাইরালসে। এখন দোষ দিতাছে আমারে। আমি কিন্তু পাগলও না, অসুস্থও না এবং নেশাখোরও না।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় আনোয়ার হোসেন বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার বাবা আব্দুস সামাদ (৬০) তাকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে বাবার ওপর চড়াও হন আনোয়ার। এ সময় তিনি প্রথমে বাবার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। এরপর আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/আরএইচ/
সম্পর্কিত
সরকারের ‘সমালোচনা’ করলেই গ্রেফতার: প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
সর্বশেষ খবর
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো
আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো
কক্সবাজারে ২৪ ঘণ্টা পরও নেভেনি আগুন, সতর্কতা জারি
কক্সবাজারে ২৪ ঘণ্টা পরও নেভেনি আগুন, সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি