প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইউটিউব-ফেসবুক দেখে গড়েন ইয়াবা কারখানা

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১১:২৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৪

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।

বাপ্পির দাবি, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

ওসি আরও জানান, বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সে মজুত করেছিল। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষ রয়েছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে যাওয়া যায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছে।

/আরএইচ/
সম্পর্কিত
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধু দীপ গ্রেফতার
নাম তাদের ‘ফালতু’ ‘সিংহাম’, এক জেলাতেই কিশোরদের ৩৫ গ্যাং
সর্বশেষ খবর
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
যশোর বোর্ডে অর্ধেকেরও কম পাস, ফলকে ‘সঠিক মূল্যায়ন’ বলছে কর্তৃপক্ষ
যশোর বোর্ডে অর্ধেকেরও কম পাস, ফলকে ‘সঠিক মূল্যায়ন’ বলছে কর্তৃপক্ষ
চুপ করো, বোকা, ব্যর্থ: সমাবেশে বিক্ষোভকারীকে ট্রাম্প
চুপ করো, বোকা, ব্যর্থ: সমাবেশে বিক্ষোভকারীকে ট্রাম্প
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’ 
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’