শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ২৩:০৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২৩:০৮

গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনও শ্রমিক আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি পরিকল্পিত গুজব। 

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে প্রেস রিলিজ দিয়ে বিষয়টি জানিয়েছে জেলা পুলিশ। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজটি নিচে হুবহু নিচে দেওয়া হলো।

গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত/নিহত হওয়ার গুজব প্রচারে গাজীপুর জেলা পুলিশের বক্তব্য।

সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকেরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোনও দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে কোনও প্রকার সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় ও জনগণের কোনও সম্পদ এবং জনগণের জানমালের কোনও প্রকার ক্ষতিসাধন করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্য্যশীল, নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে এমনকি আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনও সংঘাতে লিপ্ত না হয়ে দায়িত্ব পালন করে আসছে। 

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করা ও পুলিশের বিপক্ষে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তোলার মানসে পুলিশের গুলিতে আন্দোলনকারী শ্রমিক/ছাত্র আহত/নিহত হবার মতো গুজব প্রচার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাস্তবে গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে গুলি বর্ষণ এবং তার প্রেক্ষিতে কোনও আন্দোলনকারী আহত/নিহত হবার ঘটনা ঘটেনি। সুতরাং আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে কোনও প্রকার গুজব ও অপপ্রচারে কান না দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে আমলে নিয়েছে।

এমতাবস্থায়, দুষ্কৃতকারীদের প্ররোচনা ও উসকানিতে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও সহিংস ঘটনা ঘটানো থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পুলিশ সব নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে।

গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, পুলিশের গুলিতে কেউ আহত/নিহত হয়নি। আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানাই।

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
সংসারে টান শ্রমিকদের, মজুরি বাড়ানোর চাপে পোশাকশিল্প
শ্রমিক আন্দোলন: গাজীপুরে পুলিশের তিন মামলার আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০
সর্বশেষ খবর
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা