সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে দুই মামলা, আটক ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১৪:৩১ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৯

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবৈধভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টিং) বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় মঙ্গলবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গত কয়েক দিনের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানা থেকে ৯ জন এবং আশুলিয়া থানা থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

/আরএইচ/
সম্পর্কিত
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
‘একা পড়ে গিয়েছিলেন, এ সুযোগে দুষ্কৃতকারীদের হামলা’: মিরপুরে পুলিশ সদস্যকে মারধর
বিক্ষোভ একদিকে থামলে অন্যদিকে শুরু, ভোগান্তিতে যাত্রীরা
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫