শ্রমিকদের কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১৪:০২ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:০২

টানা কয়েক দিনের আন্দোলন-উত্তেজনার পর সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে শিল্প খাত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

রবিবার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কোথাও বর্তমানে নেতিবাচক কোনও পরিস্থিতির খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে স্বাভাবিকভাবে কাজ করছেন। চলতি মাসের ১ তারিখে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এরই মধ্যে বোর্ডের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন, চলমান আন্দোলন তাদের নয়। শ্রমিকদের দাবির বিষয়ে সরকার সহানুভূতিশীল এবং তাদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছে। শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া এ ধরনের পরিস্থিতি তৈরি করা অস্থিতিশীলতা সৃষ্টিকারী কোনও গোষ্ঠীর অপচেষ্টা হতে পারে।

গ্রেফতারের তথ্য তুলে ধরে মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আবেগকে পুঁজি করে একটি চক্র শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত সাভার ও আশুলিয়ায় প্রায় ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কেউ শ্রমিক নন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানেও গ্রেফতার ব্যক্তিদের কেউ শ্রমিক নন।

কারখানার নিরাপত্তা প্রসঙ্গে ডিআইজি বলেন, সাদা পোশাকে ও পোশাকে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। কারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তা পুলিশের জানা আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন পরিস্থিতি অশান্ত করতে না পারে, সে বিষয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সতর্ক থাকতে হবে। কারখানা, বাসস্থান ও সড়কে পুলিশ শ্রমিকদের পাশে রয়েছে। শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তারা নিজ নিজ কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেন।

তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, দু-একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
গাজীপুরে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীতে অভিযান, মাদকদ্রব্যসহ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রত্যাশা বাংলাদেশের
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রত্যাশা বাংলাদেশের
ধর্ম ও আইনের বাহানায় শিক্ষকের অপকর্ম আড়াল করার সুযোগ নেই
ধর্ম ও আইনের বাহানায় শিক্ষকের অপকর্ম আড়াল করার সুযোগ নেই
জানেন কি, কোন শহর ‘প্রাচ্যের লন্ডন’ নামে পরিচিত?
জানেন কি, কোন শহর ‘প্রাচ্যের লন্ডন’ নামে পরিচিত?
পানিতে অতিরিক্ত আয়রন, ত্বক-চুলের ক্ষতি থেকে পেটের সমস্যাও!
পানিতে অতিরিক্ত আয়রন, ত্বক-চুলের ক্ষতি থেকে পেটের সমস্যাও!
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে