বিচারক জামিন দিলেও মেলেনি মুক্তি, একদিন পরই আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৮

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে রঞ্জিত কুমার ঘোষ (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পরদিনই তার মৃত্যু হলো।

সোমবার (০৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার জামিন হয়েছিল রঞ্জিতের। সোমবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে। এতে কান্নায় ভেঙে পড়েন তারা।

রঞ্জিত কুমার ঘোষ (৭৫) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র নাথ ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রঞ্জিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। গত ২২ এপ্রিল থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রঞ্জিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

স্বজনদের অভিযোগ, রঞ্জিত ঘোষের শারীরিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিল পুলিশ ও কারা কর্তৃপক্ষের। পরিবারের পক্ষ থেকে এবং আদালতের মাধ্যমেও কারা কর্তৃপক্ষকে তার অসুস্থতার কথা জানানো হয়েছিল। এমনকি শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির করা নিয়েও আপত্তি জানানো হয়।
কারাগারে থাকাকালে তার শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি।

অসুস্থতাকে বিবেচনায় নিয়ে রবিবার তাকে জামিন দিয়েছিলেন বিচারক। সেদিনই কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজপত্র। কিন্তু প্রয়োজনীয় অনাপত্তিপত্র (ক্লিয়ারেন্স সার্টিফিকেট) না আসায় মুক্তি মেলেনি। 

কিশোরগঞ্জের জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘গত কয়েকদিন ধরে রঞ্জিত ঘোষ শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কারা অভ্যন্তরে হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সকালে বেশি অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে মৃত্যু হয়।’

জেল সুপার আরও বলেন, ‘রবিবার রঞ্জিত ঘোষের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনও ক্লিয়ারেন্স সার্টিফিকেট কারা কর্তৃপক্ষ পায়নি। সে জন্য মুক্তি দেওয়া যায়নি। আজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার কথা ছিল। এর মধ্যে মারা গেলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আন্দোলনের একটি মামলায় রঞ্জিত কুমারকে গত এপ্রিল মাসে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর থেকেই কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এ বন্দি ছিলেন।

নিহতের ভাগনে মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘রবিবার মামার জামিন হয়েছিল। সেদিনই জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অজুহাতে মুক্তি দেওয়া হয়নি। ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিয়ে সোমবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে আমরা মৃত্যুর খবর পেলাম। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা।’

মৃণাল কান্তি ঘোষের অভিযোগ, মামার শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। রবিবার বিচারক চিঠিতে অসুস্থতার কথা জানিয়ে আদালতে হাজির না করার বিষয়টি উল্লেখ করেন এবং আইনি ব্যবস্থা নিতে বলেন। বিচারক জামিনও দেন। কিন্তু কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও দেখেননি। এটি তাদের অবহেলা ছাড়া কিছুই নয়।’

/এএম/ 
সম্পর্কিত
‘নতুন কুঁড়ির’ প্রতিযোগিতায় ফুটবল খেলার সময় মাঠেই স্কুলছাত্রের মৃত্যু
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
সর্বশেষ খবর
সংসদে বক্তব্যের সুযোগ পেলেন নতুন দুই সংসদ সদস্য, জুলাই শহীদদের স্মরণ  
সংসদে বক্তব্যের সুযোগ পেলেন নতুন দুই সংসদ সদস্য, জুলাই শহীদদের স্মরণ  
প্রথমবারের মতো সংসদে মির্জা ফয়সল, স্বাগত বক্তব্যে যা বললেন
প্রথমবারের মতো সংসদে মির্জা ফয়সল, স্বাগত বক্তব্যে যা বললেন
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’