‘নতুন কুঁড়ির’ প্রতিযোগিতায় ফুটবল খেলার সময় মাঠেই স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৫

কুমিল্লার হোমনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ে ইউনিয়নভিত্তিক স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলার সময় জিসান আহমেদ (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ২টা ২৫ মিনিটের দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার মৃত্যু হয়।

মারা যাওয়া জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর অংশ হিসেবে হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় হোমনা পৌরসভার পক্ষে অংশ নেয় জিসান। খেলা চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের মধ্যে খেলা চলাকালে পৌরসভার পক্ষে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিসান হঠাৎ মাঠে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ১০ মিনিট ১০ মিনিট করে খেলা চলছিল। প্রথম ১০ মিনিটের খেলায় ৫ মিনিটের মধ্যেই জিসান মাটিতে লুটিয়ে পড়ে। জিসানের বাবা প্রবাসী। তার বাড়ি জয়পুর ইউনিয়নে। তবে হোমনা পৌর এলাকায় থাকতো তার পরিবার। জিসান ভালো খেলোয়াড় ছিল। জেলা পর্যায়ের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায়ও সে অংশ নিয়েছে। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে জিসানকে হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয় বেলা ২টা ৪৫ মিনিটে। পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।’

জিসানের বন্ধু একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড় শোয়াইব আহমেদ বলেন, ‘জিসান খুবই ভালো ছেলে ছিল। খুব ভালো ফুটবল খেলতো। আমরা একসঙ্গে অনেক খেলাধুলা করেছি। তাকে ছাড়া কী করে যে মাঠে নামবো বুঝতে পারছি না।’ 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবল খেলতে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুমিল্লার ডিসি বরাবর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাবিন বাংলা ট্রিবিউনকে, ‘খেলা শুরুর চার মিনিটের মাথায় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা মর্মাহত।’

 

/এএম/ 
সম্পর্কিত
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
বেপরোয়া গতিতে উল্টে গেলো বাস, প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’