কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০২:০৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:০৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা পুলিশের। 

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা সার্কেল) মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।’

এদিকে একসঙ্গে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দের ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খিচুড়িগুলোর প্রকৃত মালিকানা ও মজুতের উদ্দেশ্য নিশ্চিত করতে পুলিশ যাচাই-বাছাই করছে।

/এফআর/
সম্পর্কিত
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী