খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু

খুলনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪

দাবি করা চাঁদার টাকা পরিশোধ করতে না পারায় রবিবার (৯ নভেম্বর) রাতে বন্ধ করে দেওয়া হয় খুলনা নগরীর পিটিআই মোড়ে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। একদিন আগেই প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সন্ত্রাসীরা। হামলার পর রোববারের মধ্যে মোটা অঙ্কের টাকা পরিশোধের চাপ ছিল। নির্ধারিত সময়ে টাকা জোগাড় করতে না পারায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

বিষয়টি জানতে পেরে সোমবার সকালে গণমাধ্যম কর্মীরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে হাজির হন। অনলাইনে সংবাদটি ছড়িয়ে পড়লে শুরু হয় নানামুখী চাপ। পরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূর আজিম প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠান খুলে চাঁদা পরিশোধের নির্দেশ দেন। তাদেরই হুমকির মুখে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে প্রতিষ্ঠানটি পুনরায় খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, ‘রবিবার রাত ১০টার মধ্যে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ওতো টাকার ব্যবসা হয় না। কিন্তু তারা বলেছে টাকা না দিয়ে প্রতিষ্ঠান খুলতে পারবি না। তাই মালিকরা সিদ্ধান্ত নিয়ে সোমবার প্রতিষ্ঠান খোলেনি। এর মধ্যে সাড়ে ১২টার থেকে আমার নম্বরে ফোন দিয়ে গালাগালি করা শুরু করেছে। আবার খুলেছি। এরপর কী হবে জানি না।’

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে মালিকপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের বারবার থানায় এসে মামলা করার অনুরোধ করা হলেও তারা আসেননি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করেছে। ইতিমধ্যে নূর আজিম বাহিনীর ছয় জন গ্রেফতার হয়েছে। বাকিরাও দ্রুত গ্রেফতার হবে। এই কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’

প্রসঙ্গত, গত এক মাসে চাঁদার দাবিতে ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়েছে। প্রথমে রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিকে হামলা হয়। এরপর ২৪ অক্টোবর রাতে বাবু খান রোডের সন্ধানী ক্লিনিকে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করে ও ফাঁকা গুলি ছোড়ে। এর চার দিন পর, ২৮ অক্টোবর বিকআলে আহসান আহমেদ রোডের ‘চাইনিজ প্যালেস’ রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর চালানো হয়। এরপর ৩ নভেম্বর সন্ধ্যায় সামসুর রহমান রোডের ‘রংধনু ক্লিনিক’ এবং ‘আব্দুল্লাহ প্যাথলজি’-তে হানা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিষ্ঠান দুটি বন্ধের হুমকি দেয় চাঁদাবাজরা।

এ ছাড়া সন্ধানীর আরেকটি শাখায় সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দেয়। চয়নিকা ফার্মেসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান চাঁদাবাজদের ভয়ে বন্ধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী