মাদারীপুরের মোস্তফাপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ জুয়েল মল্লিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়। জুয়েল মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের ভাতিজা ও তার নির্বাচনি কর্মী ছিলেন।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, বৃহস্পতিবার নিহত জুয়েল মল্লিকের লাশের ময়নাতদন্ত মাদারীপুর সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিকেলে তার জানাজা ও দাফন হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত শনিবার বিকালে জুয়েলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে দুইপক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ ১২ রাউন্ড গুলি ২ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হন।
প্রসঙ্গত, গত শুক্রবার ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব খান বিজয়ী আওয়ামী লীগের চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। এদের মধ্যে জুয়েল মল্লিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি করা হয়েছিল।
আরও পড়তে পারেন: নওগাঁয় দেশের সবচেয়ে বড় চুনা পাথরের খনির সন্ধান
/এমও/







