বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১২:১৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:১৬

গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ৮ থেকে ৯টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ভিক্ষোভকারী শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১১টার দিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাটে ৯ টার দিকে কালিয়াকৈরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ জানায়, উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যান। তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জটের কারণে ধীরগতিতে চলাচল করায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। পরে তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ ও জরুন এলাকায় শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে বোঝালে তারা চলে যায়। ৮ থেকে ৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
ভারতের যে গ্রামে রাবণকে জ্ঞানী ও শিবভক্ত হিসেবে পূজা করা হয়
ভারতের যে গ্রামে রাবণকে জ্ঞানী ও শিবভক্ত হিসেবে পূজা করা হয়
ঘুম ভাঙতেই প্রথম ১০ মিনিট যা করেন মাধুরীর স্বামী
ঘুম ভাঙতেই প্রথম ১০ মিনিট যা করেন মাধুরীর স্বামী
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প