আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৮:৫২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৫২

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় শুক্রবার একটি ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাস কাজিরাঙ্গার কাছে রঙ্গাজান এলাকায় পৌঁছালে একটি কনটেইনার ট্রাক সেটিকে ধাক্কা দেয়। গোলাঘাট জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিহতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগ কলেজ শিক্ষার্থী।

সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য কোহরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানান, উদ্যানের কাছে আরোপিত গতির বিধিনিষেধ লঙ্ঘন করে মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। তিনি বলেন, আমরা মনে করছি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক বার্তায় তিনি বলেন, আজ কাজিরাঙ্গায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। এই ক্ষতির মাত্রা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে এবং যারা প্রিয়জন হারিয়েছেন, সেই প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকি করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
ভুটানকে সমীহ করলেও জয় ছাড়া ভাবছে না ভারত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা