আ.লীগ নেতাকর্মীদের দেশে অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার দেবে বিজিবি

যশোর প্রতিনিধি 
১৫ নভেম্বর ২০২৬, ২২:২৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২:২৭

সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তবে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হলেও পুরস্কারের অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘নানা অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যেহেতু কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি সীমান্ত যশোর ও সাতক্ষীরায়, ফলে ধারণা করছি, এই দুই সীমান্ত দিয়েই নেতাকর্মীরা দেশে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন।’

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে বিজিবির নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে।’

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সীমান্তে দিন-রাত টহল বাড়ানো হবে। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। তবে এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। এসব ক্ষেত্রে স্থানীয় জনগণ সহযোগিতা করেছে। এবারও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ভূমিকা রাখবে বলে আশা করছি। এ ক্ষেত্রে রাজনীতিক ও বিরোধী দলের নেতাকর্মীদেরও সহযোগিতা প্রত্যাশা করছি।’ মতবিনিময় সভায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এএম/ 
সম্পর্কিত
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
সরকার নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার গ্যাস, সংসদে প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী 
সরকার নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার গ্যাস, সংসদে প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী 
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর