সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ২২:২০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২:২০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি (জোড় পুকুরপাড়) এলাকার বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি আমরা এখনও নিশ্চিত নই। কেউ বলছে সাবেক মন্ত্রীর বাড়ি, আবার কেউ বলছে অন্য কারও বাড়ি। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

/এএম/ 
সম্পর্কিত
মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক