মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪

ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এর আগে একই দিন দুই দফায় কাফরুল ও পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান নাছের রিকাবদার বলেন, সন্ধ্যার দিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

এর আগে বুধবার দুপুরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়।

সকালে কাফরুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

শ্রমিকরা স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল
পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
দুই বাসে আগুন, ডিবি পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ
সর্বশেষ খবর
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির