‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২৩:০৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:০৬

আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধানের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখান থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলভার ও একটি এয়ারগানসহ আটটি অস্ত্র, ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি এবং অস্ত্রের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করেছে বাহিনীটি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম, শ্যালক শাথিল আহমেদ ও ভ্যানচালক মো. রবিউল বেপারী।

এসআরবি বলছে, অবৈধ অস্ত্রের মাধ্যমে ঝালকাঠিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন জর্দা শামীম। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতন, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখাতে তিনি অস্ত্র ব্যবহার করতেন। পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে তথ্য পেয়েছে বাহিনীটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের কাজে তিনি অস্ত্র ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।

এসআরবি কর্মকর্তা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝালকাঠিতে তার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পায় এসআরবি ফোর্সেস।

শামীম গ্রেফতারের পর তার অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা এবং ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদের সহযোগিতায় সেগুলো বরিশালের গৌরনদীতে অবস্থিত ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে যাওয়া হয়। পরে ভ্যানচালক মো. রবিউল বেপারী নিজের বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে রাখার ব্যবস্থা করেন।

গত ১৭ নভেম্বর রাতে এসআরবি-৮-এর একটি অভিযানিক দল বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় রবিউল বেপারীর বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলভার ও একটি এয়ারগানসহ মোট আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলভারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডারসহ অস্ত্র ব্যবহারের অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
সহিংসতার চেষ্টা করলে রুখে দিতে বদ্ধপরিকর: এসআরবি
সাঈদ খোকন গ্রেফতার
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ
মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির