নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া কুমিরের ঠাঁই হয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কুমিরটিকে পার্কের কুমির বেষ্টনীতে রাখা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

এর আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুর থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে জাল দিয়ে কুমিরটি ধরা সম্ভব হয়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, প্রায় দুই মাস আগে বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটিকে আর সেখানে দেখা যায়নি। গত ১৭ নভেম্বর একই ইউনিয়নের প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে কুমিরটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমির উদ্ধারে অভিযান শুরু করেন। এ সময় কুমিরটি বারবার জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে সেটিকে জালে আটকে উদ্ধার করা হয়।

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরটি আট ফুট লম্বা। দেশের সংরক্ষিত অঞ্চলে এ প্রজাতির কুমিরের সংখ্যা খুবই কম। পুকুরটির অবস্থান শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরে। সেখানে কুমিরটি কীভাবে এলো, তা তদন্ত করে দেখা হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিরটিকে পার্কে এনে নির্ধারিত বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। ফলে মাদি কুমিরটির পুরুষ সঙ্গী পাওয়ায় সেখানে প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
রাতের সাফারিতে যে ৬টি কাজ কখনোই করা উচিত নয়
সর্বশেষ খবর
শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
মিরপুরে গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫
মিরপুরে গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন, পুলিশের নজরদারি জোরদার
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন, পুলিশের নজরদারি জোরদার
রাজধানীতে একদিনে ৪৭৪ জন গ্রেফতার, মামলা ৪৮
রাজধানীতে একদিনে ৪৭৪ জন গ্রেফতার, মামলা ৪৮
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট