অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’

সাভার (ঢাকা) প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০০:৪২ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০০:৪২

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই শ্রমিকনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ ও সংগঠনটির সদস্য দুলাল মিয়া।

বৃহস্পতিবার রাতে সাভারের পৌর এলাকা কাতলাপুরে অবস্থিত সংগঠনটির উপজেলা শাখার কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভের সময় বহিরাগতরা গত ১ নভেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে। ওই ঘটনায় কারখানার পক্ষ থেকে অজ্ঞাতনামা ১ হাজার ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় শ্রমিকনেতা এমদাদ ও দুলাল মিয়াকে গতকাল কাতলাপুর এলাকায় তাদের অফিসে অবস্থানকালে গ্রেফতার করা হয়।শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটিতে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া বলেন, মামলায় অনেককেই গ্রেফতার করতে হবে। ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা বলতে হলে মামলার নথিপত্র দেখে বলতে হবে। শনিবার বিস্তারিত বলতে পারবো।

এদিকে দুই শ্রমিকনেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।

তিনি বলেন, চলমান শ্রমিক আন্দোলন দমন করতে পুলিশ শ্রমিক ও শ্রমিকনেতাদের গণগ্রেফতার ও হয়রানি করছে। আমরা এই গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে শ্রমিকনেতা ও শ্রমিকদের মুক্তির দাবি জানাই।  শ্রমিক ও শ্রমিকনেতাদের গ্রেফতার ও হয়রানি করে আন্দোলন দমানো যায় না। বরং এতে শ্রমিকদের মধ্যে একটি নেতিবাচক বার্তা ও আতঙ্ক ছড়িয়ে পড়বে, যার কারণে শ্রমিকরা আরও ফুঁসে উঠতে পারেন।

মালিক, শ্রমিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরানো সম্ভব বলেও জানিয়েছেন তিনি।

/এএম/ইউএস/
সম্পর্কিত
দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
সর্বশেষ খবর
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
শেষ ম্যাচে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক
ন্যায়বিচার আদালতের বাইরেও বাস্তবায়ন করতে হবে: খলিলুর রহমান
ন্যায়বিচার আদালতের বাইরেও বাস্তবায়ন করতে হবে: খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান