ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বা প্রতারণা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে। কোনও অপরাধীর সঙ্গে আলোচনা হবে না।   

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসতে চান। ভাগ্যিস বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান! 

তিনি আরও জানান, সরকার এখন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চায়। 

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে জাহেদ বলেন, দলটি দেশজুড়ে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, তবে খুব একটা সফল হয়নি। তারা কোনও ঝটিকা মিছিলও করতে পারছে না। 

চলতি নভেম্বর মাসে সারা দেশে ঘটে যাওয়া নাশকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছে ১২১টি, পরিবহনে আগুন ৯৯টি, সহিংসতায় নিহত একজন ও আহত ১১ জন এবং মামলা হয়েছে ৬২টি। এছাড়া পুলিশের ওপর হামলা চারটি, থানায় হামলা হয়েছে, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ড. মুহাম্মদ ইউনূসের দাবির বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকের ১০০টি স্থাপনায় হামলা হয়েছে এবং গোপালগঞ্জের একটি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে—যা যুদ্ধেও হয় না।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে আছেন উল্লেখ করে জাহেদ বলেন, অনুপ্রবেশ ঘটলেই যাতে তাদের বিচারের আওতায় আনা যায়, সে জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নড়াইলের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতে অপপ্রচার চলছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়। ভারতকে এ ধরনের অপপ্রচার থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নড়াইলে আওয়ামী লীগের কিছু বাড়ি পোড়ানোর ঘটনাকে একটি ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।

সাঈদ খোকনের আইনজীবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যা হয়েছে তা ঠিক হয়নি। যে-কেউ আইনজীবী নিয়োগ দিয়ে বিচার চাইতে পারেন। এটি অন্যায় হয়েছে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নামে মিছিলের সুযোগ নেই: ডা. জাহেদ
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর
দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি