গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার ১০৯ নম্বর আসামি এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। এতে ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আসামি গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, মামলা রেকর্ড হওয়ার পর যাচাই-বাছাই করে আমরা জানতে পেরেছি, এস এম গোলাম কিবরিয়া মারা গেছেন। তার মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতকে অবহিত করেছি।

নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক আত্মীয় বলেন, আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। তার মৃত্যুর পর ইউনিয়নজুড়ে মাইকিংও করা হয়েছিল। এরপরও তাকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আমরা অবাক হয়েছি।

পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামে গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ মোট ৩০৫ জনকে আসামি করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
সর্বশেষ খবর
আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য
আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য
আওয়ামী লীগের অবরোধ-৩০টি মোটরসাইকেলে আগুন: ২ ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল শুরু
আওয়ামী লীগের অবরোধ-৩০টি মোটরসাইকেলে আগুন: ২ ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং: নির্যাতনের সংস্কৃতি আর কত দিন?
শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং: নির্যাতনের সংস্কৃতি আর কত দিন?
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা