কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মে ২০১৬, ২০:৫৪আপডেট : ০৮ মে ২০১৬, ২০:৫৯

. যৌন হয়রানির অভিযোগে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। রবিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার হোস্টেলের নিয়ম ভাঙার অভিযোগে কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের এক ছাত্রীকে অধ্যক্ষ বদরুদ্দোজা নিজ বাস ভবনে ডাকেন। এসময় তিনি ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। এমন অভিযোগে অধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা নিজ কলেজের ছাত্রীর সঙ্গে যে আচরণ করেছে তা ক্ষমার অযোগ্য। এ কারণেই কলেজের শিক্ষার পরিবেশে নষ্ট হয়েছে। তাই অধ্যক্ষ বদরুদ্দোজাকে দ্রুত কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বহিষ্কার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি প্রমুখ।
/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের