অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মো. রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে নিশ্চিত করতে ভিসি প্রফেসর ড.আবদুল হাকিমের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল, ছাত্রসংগঠনগুলোর টেন্টে বসাসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন:
নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন
/বিটি/







