বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের পাস-পারমিট বন্ধের প্রতিবাদে বনজীবীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে শরণখোলা বজারে স্থানীয় জেলে, বাওয়ালী, মৌয়ালসহ কয়েক‘শ বনজীবী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অন্যানের মধ্যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসমাঈল খলিফা, বনজীবী মাসুদ আহম্মেদ, জালাল মোল্লা, মো. তুহিন, সেলিম মোল্লা, সোহাগ আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন লাগলেও শরণখোলা রেঞ্জসহ পুরো পূর্ব সুন্দরবনের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার বনজীবী। এসব বনজীবীদের পরিবার অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই ধরনের ঘোষণা অমানবিক বলে দাবি করেন তারা।
বনজীবীরা বলেন, অবিলম্বে পাস-পারমিট চালু করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। পরে তারা শরণখোলা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
আরও পড়ুন-
নীলফামারীর এমপিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
তিস্তা চুক্তি: কোনদিকে যাবে পশ্চিমবঙ্গের নতুন সরকার
/জেবি/এফএস/








