দুই আসামির স্বীকারোক্তি: কুমড়ো চুরির অপবাদ দেওয়ায় শিশু সৌরভকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৭ মে ২০১৬, ১৬:৫০

দুই আসামির স্বীকারোক্তি: কুমড়ো চুরির অপবাদ দেওয়ায় শিশু সৌরভকে হত্যা ঝিনাইদহের কালীগঞ্জের শিশু সৌরভ হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি বিপুল বিশ্বাস (২০) ও আকাশ দাস (১৬) ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু সৌরভকে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট  মো. আলমগীর কবীরের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসনে জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর দুই আসামিকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।  
গ্রেফতার হওয়া বিপুল বিশ্বাস উপজেলার খোর্দ্দরাগ্রামের বিশ্বজিত বিশ্বাসের ছেলে। আকাশ দাসের বাবা একই গ্রামের গোপাল দাস। এই দুই আসামির জবানবন্দি থেকে জানা যায়, হত্যার ঘটনার দুই মাস আগে স্থানীয় বাবু দাসের জমিতে থাকা কুমড়া চুরির ঘটনায় বিপুল বিশ্বাসকে চোর সাব্যস্ত করেন সৌরভের মা। এতে ক্ষিপ্ত বিপুল প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এর প্রায় দুই মাস পর ২০১৫ সালের ২৭ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে ঘটনাক্রমে বিপুলদের পানের বরজে সৌরভ এলে বরজের পূর্ব পাশের নির্মিণাধীন ভবনে তাকে আসতে বলেন বিপুল। আকাশ দাসের সহায়তায় সেখানে ধারালো অস্ত্রের আঘাতে সৌরভকে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহত সৌরভের পিতা বলাই দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় পাঁচ মাস পর উল্লিখিত দুই আসামিকে গ্রেফতারে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুণ্ডু।  

আরও পড়ুন: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী