বনদস্যু ‘মাস্টার বাহিনী’র আনুষ্ঠানিক আত্মসমর্পণ স্থগিত

বাগেরহাট প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১৩:১৮আপডেট : ২৯ মে ২০১৬, ১৩:২৪

বাগেরহাট সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর অস্ত্রসহ আত্মসমর্পণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলায় আসতে না পারায় এটি স্থগিত করা হয়।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৮ এর জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বিষয়টি নিশ্চিত করে ফরিদুল আলম জানান, পরবর্তীতে সরকারের নির্দেশে যে কোনও সময় আনুষ্ঠানিকভাবে এ কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, রবিবার সকালে র‌্যাবের কাছে আত্মসর্মপণ করেন বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ সাত সদস্য। তাদের জমাকৃত ৫১টি অস্ত্র ও পাঁচ হাজার গুলি র‌্যাবের হেফাজতে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সুন্দরবন দাপিয়ে বেড়ানো বনদস্যু মাস্টার বাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ আত্মসর্মপণের সিদ্ধান্ত নেয়। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদনও করে। তারই অংশ হিসেবে রবিবার সকালে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ সাত সদস্যের একটি দল অর্ধশত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের  কাছে আত্মসর্মপণ করে। পরে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে রবিবার দুপুরে মংলায় অনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের কথা ছিল।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, সুন্দরবনে দস্যুতা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে যে উদ্যোগ তারা নিয়েছে তা নিঃসন্দেহে অনেক ভাল উদ্যোগ। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সব ধরনের উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে।

 আরও পড়ুন:

নবীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের