ঝিনাইদহে আগুন লেগে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১৬:৩৭আপডেট : ২৯ মে ২০১৬, ১৬:৪১

অগ্নিকাণ্ড ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় আগুন লেগে সুশীল কুমার সরকার নামে এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সুশীল অ্যান্ড ব্রাদার্সের মালিক সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।
তিনি আরও জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানির চা, হারপিক, ডেটল সাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেসময় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন  নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ব্যালট বক্স ছিনতাই: ৫০০ জনকে আসামি করে মামলা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে