ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের আহবানে সোমবার সকালে ফুলবাড়ীগেটে খুলনা যশোর মহাসড়কে শ্রমিকরা থালা বাটি হাতে নিয়ে ভুখা মিছিল বের করে। মিছিলটি মীরেরডাঙ্গা শিল্পাঞ্চাল থেকে শুরু করে মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বন্ধ হওয়া মহসেন জুট মিলস চালু ও শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, কয়েকটি জুট মিলের সব বকেয়া দ্রুত পরিশোধ, সোনালী, আফিল, নওয়াপাড়া জুট মিল পূর্ণাঙ্গভাবে চালু, জুট স্পিনার্স, সাগর, সিডলো মিলের সকল বকেয়া পরিশোধ এবং এ্যাযাক্রা, সোনালী, আফিল, মহসেনজুট মিলস জাতীয় করণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শেখ আনছার আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের পরিচালনায় বক্তৃতা করেন ফেডারেশনের বিভাগীয় সভাপতি শেখ আমজাদ হোসেন, মো. হুমায়ুন কবির, আ. রহমান, নুরুজ্জমান, শহিদুল ইসলাম, আব্দুর রহমান মোড়ল, গোলাম রসুল খান, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, গোলাম সরোয়ার, আাব্দুস সালাম, আ. লতিফ, পার্থ প্রতিম মজুমদার, বাবলু, হাবিবুর রহমান, ফারুখ চোকদার, নুরু ফকির, মিজানুর রহমান, মো. ফারুখ হোসেন প্রমুখ।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ১ জুন বুধবার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, ২ জুন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, ৩ জুন সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ীগেটে মশাল মিছিল, ৪ জুন খুলনায় সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত গণঅনশন, ৫ জুন সকাল ৯ টা থেকে ১১ টা ২ ঘণ্টা খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট পয়েন্টে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
/টিএন/আপ-এআর/







