যশোরে পুলিশ হেফাজতে যুবক গুলিবিদ্ধ

যশোর প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ২০:৩৫আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪৬

যশোরে পুলিশ হেফাজতে ‘বন্দুকযুদ্ধে’ আক্তারুজ্জামান ডিকু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই সময় পুলিশ তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। রবিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।

ক্রসফায়ার

কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রবিবার বিকেলে ডিকুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্ত্রের সন্ধান দেন। রাত সোয়া দুইটার দিকে পুলিশ ধর্মতলা রেলক্রসিংয়ের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারের জন্য যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে ডিকুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও ছয় রাউন্ড গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, এসআই মানিক গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনেন। তিনি ওই যুবককে ‘ডিকু হোসেন’ নামে হাসপাতালে ভর্তি করেন। ‘পাবলিক অ্যাসাল্ট’ হিসেবে তার নাম হাসপাতালের রেজিস্ট্রারে নথিভুক্ত হয়েছে। তার ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে বলে জানান ডা.কল্লোল কুমার সাহা।

থানার ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। আক্তারুজ্জামান ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

/জেবি/টিএন/

আরও পড়ুন:

কিশোরগঞ্জে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের