ঝিনাইদহে শান্তি সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী

পুরোহিতসহ সব গুপ্ত হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৫:১৬আপডেট : ১৪ জুন ২০১৬, ১৫:৩২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণ অঞ্চলে যেভাবে সন্ত্রাস দমন করেছিল সেভাবেই সাম্প্রতিক সময়ে পুরোহিতসহ সকল গুপ্ত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কঠোর হস্তে দমন করা হবে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার করাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরোহিত  আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহের শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের  নেতাকর্মীরা।  

গত ৭ জুন সকালে পূজা করতে যাওয়ার পথে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে মহিষার ভাগাড় সোনাই খালী মাঠের মধ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন ৮ জুন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা রাজেস উখাই ও রমা কান্ত গুপ্তা ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন। ৯ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও ঘটনাস্থলে পরিদর্শন করেন। ১০ জুন সেখানে আসেন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। 

/বিটি/টিএন/

আরও পড়ুন:

শুল্কমুক্ত আমদানি তবুও বাজার চড়া পেঁয়াজের

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের