বকেয়া ১০ কোটি টাকা পাওনার দাবিতে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ঠিকাদাররা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। অফিস ভবনে তালা ঝুলিয়ে ঠিকাদাররা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করায় বন্ধ হয়ে যায় অফিসের সব কার্যক্রম।
বিক্ষোভ সমাবেশ ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের পিএমপি (মাইনর) মেনটেনেন্স খাতের ২০১১-১২ অর্থবছরে ৪৮টি কাজের ৩ কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকা বিল বকেয়া রয়েছে।
বিভিন্ন সময়ে অফিসে ধর্না দিয়েও পাওনা টাকা পাওয়া পাচ্ছে না বলে জানান তারা। এর ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বকেয়া পাওয়া আদায়ের জন্য বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন ঠিকাদাররা।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, ঠিকাদার সরোয়ার জাহান বাদশা, এম. হাকিম আহমেদ, সোহরাব হোসেন, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ, জে. এম রফিকুল ইসলাম প্রমুখ।
/জেবি/এইচকে/








